আজঃ 11 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত। সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় ভূল্লীতে আসামি গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জমি নিয়ে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক রাজপথে ছিলাম, তবুও মূল্যায়ন নেই’ তারেক রহমানের কাছে তৃণমূলের কথা বলতে চান গোলাম নবী অপেল শাহ আমানত সেতুতে ছিনতাই: অটোরিকশা ও ছোরা উদ্ধার, ৫ ছিনতাইকারী গ্রেপ্তার। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসির ফলাফলে বড় পতন, মানবিকে পাস ৪০ শতাংশেরও কম উপজেলায় পাসের হারে প্রথম- নেপথ্যে নীরব এক সফল প্রয়াস নলডাঙ্গা থানার পাশে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আটক ভারপ্রাপ্ত ইউএনও অতিরিক্ত দায়িত্বে তেতুলিয়ায় সহকারী কমিশনার ভূমি এসএম আকাশ জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, লাইসেন্স নম্বর ০১ অবলিক ২০২৩ ,২০ ২৪ আলীকদমে পাসের হার ৫৬.৭৭%, শীর্ষে ক্যান্টনমেন্ট স্কুল,নীম্নে চৈক্ষং আদর্শ উচ্চ বিদ্যালয় নীলফামারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের

আলীকদমে পাসের হার ৫৬.৭৭%, শীর্ষে ক্যান্টনমেন্ট স্কুল,নীম্নে চৈক্ষং আদর্শ উচ্চ বিদ্যালয়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

এসএসসির ফলাফল প্রকাশ : আলীকদমে পাসের হার ৫৬.৭৭%, শীর্ষে ক্যান্টনমেন্ট স্কুল,নীম্নে চৈক্ষং আদর্শ উচ্চ বিদ্যালয়

এই নিয়ে উদ্বীগ্ন অভিভাবক ও সচেতনমহল

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বান্দরবানের আলীকদম উপজেলায় ভিন্ন চিত্র দেখা গেছে। এই উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে এবার গড়ে পাসের হার ৫৬.৭৭ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে মাত্র ৮ জন। এর মধ্যে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাই পেয়েছে ৬টি জিপিএ-৫। অন্যদিকে, উপজেলার কয়েকটি বিদ্যালয়ে ফলাফল আশানুরূপ হয়নি। আশানুরূপ ফলাফল না হওয়ায় সচেতন মহল ও অভিভাবকরা বেশ উদ্বীগ্ন।  বিশেষ করে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাসের হার নেমে এসেছে ১৫.৫২ শতাংশে। বিদ্যালয়টির ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন; অকৃতকার্য হয়েছে ৪৯ জন। সোমবার (১০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রকাশিত ফলাফল ও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

এদিকে সর্বোচ্চ সাফল্যে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪১ জন। পাসের হার ৯৭.৬২ শতাংশ। উপজেলার মোট ৮টি জিপিএ-৫-এর মধ্যে ৬টিই পেয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ের ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮০.৯৬ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন পাস করেছে এবং ২৯ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৬৫.০৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

আলীকদম সেন্ট মেরী স্কুলের ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন উত্তীর্ণ ও ১৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৬১.৭৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

অন্বেষা কলেজিয়েট স্কুলের ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পাস করেছে এবং ৭ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৫৩.৩৩ শতাংশ। এখানেও কোনো জিপিএ-৫ নেই।

আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন উত্তীর্ণ এবং ৩১ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৫.৬১ শতাংশ।

সবচেয়ে পিছিয়ে রয়েছে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়। ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৯ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৪৯ জন। বিদ্যালয়টির পাসের হার ১৫.৫২ শতাংশ।

ফল প্রকাশের পর ভালো ফল করা শিক্ষার্থী ও তাদের পরিবারে আনন্দের পাশাপাশি কম ফল করা বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মতে, আলীকদমের মতো দুর্গম পার্বত্য উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ফলাফলের এমন বড় ব্যবধানের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে শিক্ষক সংকট, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতা, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের অভাব এবং পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতিকে তারা অন্যতম কারণ হিসেবে দেখছেন। তাদের মতে, শুধু পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল বিশ্লেষণ করলেই হবে না; যেসব বিদ্যালয়ে ধারাবাহিকভাবে পাসের হার কম, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শিক্ষক উপস্থিতি, বিষয়ভিত্তিক শিক্ষক সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পাঠদানের মানও পর্যালোচনা করা প্রয়োজন। অভিভাবকেরা প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নিয়োগ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক ক্লাস এবং শিক্ষা বিভাগের নিয়মিত প্রাতিষ্ঠানিক মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। 

স্থানীয় সচেতন মহলের মতে, আলীকদমের শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে, সেসব বিদ্যালয়ের ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে প্রতিষ্ঠানভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগই পারে এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে।

বার্তা প্রেরক
হামিদ হোসাইন 
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
০১৮৭০৭১৭৩৯১
তারিখ: ১০/০৮/২০২৬ খ্রি.

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a